১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

জনদুর্ভোগ নিয়ে কলমাকান্দা ও দুর্গাপুর বাসিন্দাদের মানবববন্ধন

জনদুর্ভোগ নিয়ে কলমাকান্দা ও দুর্গাপুর বাসিন্দাদের মানবববন্ধনঠিকাদারের ধীরগতি কাজের ফলে নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে বছর পার হলেও কাজ সম্পন্ন না হওয়ায় এবং অসংখ্য খানাখন্দসহ বড় বড় গর্তের কারণে কলমাকান্দা – দুর্গাপুর সড়কে দুই উপজেলার জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ নিয়ে মানববন্ধন করেছে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর বাজার থেকে দুর্গাপুর মধুয়াকোনা বাজার পর্যন্ত এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে দুই উপজেলার হাজারেরও ওপর মানুষ অংশগ্রহণ করেছেন।

এ মানববন্ধনের বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা আওয়াামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন ও জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ সম্রাট, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মন্ডল ও সাধারণ সম্পাদক মফিজ আলী আরও অনেকে।

মানববন্ধন শেষে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের সংস্কার কাজ দ্রত সম্পন্ন করার জন্য কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা।

এ নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন লিমিটেড এর সাথে যোগাযোগ করা হলে, কোন কর্মকতাই কথা বলতে রাজি হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জনদুর্ভোগ নিয়ে কলমাকান্দা ও দুর্গাপুর বাসিন্দাদের মানবববন্ধন

প্রকাশিত : ১২:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০