১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এবার ৩ গুণ বেশি ইলিশ দেবে ভারতকে

ইলিশ মাছ

ভারতকে গতবারের চেয়ে এবার ৩ গুণ বেশি ইলিশ মাছ দেবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এবারও পূজার মৌসুমে ইলিশ রপ্তানির দরজা খুলছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি-সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে এসেছে। দিল্লি থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করে মাছ দ্রুত এ দেশে আমদানির তোড়জোড় চলছে।

নির্দেশিকা অনুযায়ী, পূজা উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানো যাবে। ২২ অক্টোবর, দুর্গাপূজার সপ্তমী। গতবার ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এবার মোট নয়টি সংস্থাকে কম করে ১৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা।

পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ শুক্রবার বলেন, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সব রকম সহযোগিতা করছে রাজ্য।

হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশে এবং রবিবার ভারতে ছুটি। এই বাধা কাটিয়ে আগামী সপ্তাহেই ইলিশ আমদানির চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

এবার ৩ গুণ বেশি ইলিশ দেবে ভারতকে

প্রকাশিত : ০৪:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০