০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাজীপুরে এক কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা

গাজীপুরে শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।
নিহতের শ্যালক রুবেলের বরাত দিয়ে এসআই বশির আহমেদ জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিন (বদর) এর বাড়ি ও দোকানের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। ভোর ৫ টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছলে দুবৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যান। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এসআই বশির আহমেদ আরো জানান, নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের এবং শরীরের বিভিন্নস্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গাজীপুরে এক কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
গাজীপুরে শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।
নিহতের শ্যালক রুবেলের বরাত দিয়ে এসআই বশির আহমেদ জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিন (বদর) এর বাড়ি ও দোকানের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। ভোর ৫ টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছলে দুবৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যান। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এসআই বশির আহমেদ আরো জানান, নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের এবং শরীরের বিভিন্নস্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ