১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসতে এবং আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের এক সফরে আজ রবিবার (১৩সেপ্টম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১৪ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় ভার্চুয়ালী বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন। মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কমপ্লেক্সে উপস্থিত থাকবেন।

মোমেন বলেন, ‘আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ১৫ সেপ্টেম্বররের বৈঠকে রোহিঙ্গা সংকট, ডি-৮ সম্মেলন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সহযোগিতা প্রাধান্য পাবে।’

চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠান এবং এই দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে মোমেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দল এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এর সভাপতির সাথেও তার বৈঠক করার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০