০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে নিজের আত্মহত্যা

গোপালগঞ্জে নিজের স্ত্রী-সন্তানকে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আর আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওই ওসি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে নিজের আত্মহত্যা

প্রকাশিত : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০