পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জেরে তুরস্কের সঙ্গে গণ্ডগোল না করতে ফ্রান্সকে ভয়ঙ্কর যুদ্ধের হুঁশিয়ারি দিল ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। বিরোধ বাঁধলে তার জন্য ফ্রান্সকে বড় মূল্য দিতে হবে বলেও কড়া হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।
শনিবার (১২ সেপ্টেম্বর) ইস্তানবুলে এক টেলিভিশনে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উদ্দেশে এরদোগান বলেন, আমার সঙ্গে কোনো গণ্ডগোল হলে আপনার আরও অনেক সমস্যা হবে। তুর্কি জনগণের সঙ্গে গণ্ডগোল করবেন না। তুরস্কের সঙ্গে সংঘাতে জরাবেন না।
ঔপনিবেশিক ইতিহাস বিবেচনা করলে তুরস্কের সমালোচনার কোনো অধিকার ফ্রান্সের নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন, ইউরোপকে এরদোগান সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে।
বিশ্লেষকদের মতে, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে শুরু থেকেই গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও ফ্রান্স-তুরস্কের মধ্যে ব্যাপক বিরোধ চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























