০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

রাজৈরে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদিপাড়ের মোঃ আবুল বাসার হাওলাদার (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ও ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা । শনিবার গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামের তারেক মোল্লার দোকানের সামনে এ ঘটনা ঘটে । নিহত আবুল বাসার একই গ্রামের আলেম হাওলাদারের ছেলে । রোববার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে আলেম হাওলাদারের ছেলে মোঃ আবুল বাসার হাওলাদার দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করে রাতে ওই এলাকার কয়েকটি মুদি দোকানের পাশে একটি বেঞ্জে ঘুমাতো । প্রতিদিনের মত ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে ওই একই বেঞ্জে রাত্রিযাপন কালে দুবৃর্ত্তরা মোঃ আবুল বাসার হাওলাদারকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ।১৩/০৯/২০ রোববার সকালে এলাকাবাসি আবুল বাসারের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে । রাজৈর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশের গোলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজৈরে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

প্রকাশিত : ০২:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০