০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দূঘর্টনায় নিহত-৩

কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে পৃথক দু’টি সড়ক দূঘর্টনায় গত দুইদিনে তিনজন নিহত হয়েছে।

রোববার সকাল ৭ টার দিকে কুমারখালী বাটিকামারা মধ্যেপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ফিরোজ (৩৫) হাঁটতে বের হলে বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতিতে আসা মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ফিরোজ রাস্তার উপর পরে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে শনিবার বিকেলে মাদারীপুর শিবচরের ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও রমজান (৩৫) পিতা অজ্ঞাত মটরসাইকেল যোগে কুষ্টিয়া যাওয়ার পথে শিপলু ফিলিং স্টেশনের (একই স্থানে) সামনে থেকে পাখী ভ্যানের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হয়। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসা দেয়ার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসার এক পর্যায় রাতেই দু’জন মারা যায়।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, শনিবার বিকেলে শিপলু ফিলিং স্টেশনের সামনে পাখি ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মারাত্মক আহত হয় এবং রাতেই আহত দু’জন মারা গেছেন এবং রোববার একই এলাকায় সকালে হাঁটতে বেরিয়ে স্থানীয় একজনকে মাইক্রোবাস চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলে মারা যান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দূঘর্টনায় নিহত-৩

প্রকাশিত : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০