০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল

কুষ্টিয়ার তিনটি পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে তিন থানার ওসি পরিবর্তন করা হয়। রবিবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে সেখানে পদ খালি হয়। পরে গতকাল রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসা থানায় বদলি করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার সরূপকাঠি থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তিনি খোকসাতে বদলি হয়েছেন। নতুন ওসি এখনও আসেননি। তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেবার পর খোকসাতে চলে যাবেন।
দৌলতপুর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার বলেন, নতুন ওসি এখনও থানায় যোগদান করেননি। হয়তো বিকেলের মধ্যে যোগদান করবেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুষ্টিয়ায় একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল

প্রকাশিত : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০