০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

কাঁচা মরিচের সংকট, দাম বেড়ে ৩০০

বরগুনার আমতলীতে কাঁচা মরিচের ঝাঁঝে এর কাছেই যাওয়া যাচ্ছে না- আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কাঁচা বাজারে বাজার করতে আসা ক্রেতাদের মুখে মুখে এমন অভিযোগ।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে সেখানে। অধিকাংশ সবজি বিক্রেতাদের দোকানেই মরিচের সংকট। দুই-একটি দোকানে মরিচ পাওয়া গেলেও তার দাম চড়া। বলতে গেলে ক্রেতাদের সাধ্যের বাইরে।

গৃহিনী রাশিদা বেগম বলেন, ‘আমতলী পৌর সদরের কাঁচা বাজারে কাঁচা মরিচ কিনতে গেলে প্রতিকেজি ৩০০ টাকা দাম চান বিক্রেতারা। এত বেশি দামে মরিচ কেনা সম্ভব না। তাই না কিনেই বাসায় ফিরে যাচ্ছি। ভাবছি কাঁচা মরিচ ছাড়াই তরকারি রান্না করব।’

দাম না কমার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আমতলী বাজারে বেশিরভাগই উত্তরাঞ্চল থেকে আসা কাঁচামাল ও সবজি বিক্রি হয়। সম্প্রতি বন্যার পানিতে দেশের অধিকাংশ মরিচক্ষেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কম। সামান্য কিছু পাওয়া গেলেও তার দাম আকাশছোঁয়া। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কাঁচা মরিচের সংকট, দাম বেড়ে ৩০০

প্রকাশিত : ০১:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০