১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পরিচ্ছন্ন নান্দাইল গড়তে গ্যাভেজ ব্যবহার করুন-এমপি তুহিন

ময়মনসিংহের নান্দাইলে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন নান্দাইল গড়তে সকলেই গ্যাভেজ ব্যবহার করুন।’

রোববার বিকালে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি নান্দাইল উপজেলা সদর, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে সরকারি বা ব্যাক্তিগতভাবে গ্যাভেজ (ডাস্টবিন) ব্যবহার করার জন্য সকলকে আহব্বান করেন। তিনি আরো বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তা নির্দিষ্টভাবে ব্যাবহার করলে আমরা পরিচ্ছন্ন নান্দাইল তথা আদর্শ নান্দাইল উপজেলা দেখতে পারবো। আর সে লক্ষ্যে নান্দাইল উপজেলা সদর ও শেরপুর ইউনিয়নে একটি পাইলটিং প্রজেক্ট গ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নেও এই প্রজেক্ট গ্রহন করা হবে।’ পরে বিআরডিবি’র পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জন্য বিনামুল্যে গ্যাভেজ (ডাস্টবিন) বিতরণ করা হয়।

নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, কর্মকর্তা ভবেশ রঞ্জন চৌধুরী প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, মো. আনোয়ারুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, আলম ফরাজী, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

পরিচ্ছন্ন নান্দাইল গড়তে গ্যাভেজ ব্যবহার করুন-এমপি তুহিন

প্রকাশিত : ০২:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০