০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মান্দায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁর মান্দায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সতীহাট বাজারে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য যাচাই ও উর্দ্ধগতি ঠেকাতে মান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম।

এসময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ জন খুচরা ও পাইকারী ব্যবসায়ী সহ কয়েকজন মজুদদারকে বিভিন্ন অংকে সর্বমোট মোট ১১ হাজার টাকা অর্থদন্ড দেন ইউএনও আব্দুল হালিম এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত।

এসময় মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স সহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস. এম এনামূল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, অসাদু ব্যাবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরী করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্যই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মান্দায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০