০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

এক রুইয়ের দাম ১৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হলদার নামে দুই জেলের জালে ১০ কেজি ওজনের রুই ও ২৫ কেজি ওজনের বাগাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রি করতে আনলে ব্যবসায়ী মো. শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই ও ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে শরীফ হলদার জাল ফেলে ১০ কেজি ওজনের রুই ও শাহিন হলদার ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেন। পরে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। এ সময় ১৭শ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই ও এক হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন তিনি। পরে ১২শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি করেন। রুই মাছটি ১৮শ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন।

তিনি বলেন, মাছ বিক্রি করতে এখন সময় লাগে না। মোবাইলে যোগাযোগের মাধ্যমে এ রকম বড় বড় মাছ বিক্রি করি। পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝে মধ্যেই এখন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এক রুইয়ের দাম ১৭ হাজার টাকা

প্রকাশিত : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০