বিদ্যাপীঠের সবচেয়ে মেধাবী, বিদ্বান, জ্ঞানী, দূরদর্শী, মহানুভব এবং জনতার সেবায় নিবেদিত প্রাণ এস এম তানভীর আরাফাত পিপিএম (বার ) কুষ্টিয়া পুলিশ সুপার হিসেবে যোগদানের ২য় বর্ষ পূর্ণ হলো বুধবার। এ উপলক্ষে সকালে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের তদারকিতে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলায় যোগদানের পর মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন আর জনতার সেবায় তিনি ছিলেন সবার অগ্রদূত। আমজনতাকে তিনি নিজের অত্যন্ত আপন করে নিয়েছিলেন। পুলিশ যে আম জনতার শত্রæ নয় বন্ধু সে কথার সকলকেই বুঝিয়েছিলেন। অপরাধ নিয়ন্ত্রণে তিনি ছিলেন অত্যন্ত চৌকস এবং দক্ষ। শুধু তাঁর ভূমিকার কারণেই তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পুলিশ পদক অর্জন করেন । ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপি এম-সেবা) অর্জন করেন । পুলিশ সপ্তাহ ২০১৮ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিপিএম সেবার সম্মানের পদকটি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার ) কে নিজ হাতে পরিয়ে দেন।
১৫/০৯/২০১৮ কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কুষ্টিয়া জেলায় তাঁর যোগদানের পর পাল্টে যায় কুষ্টিয়া পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়, পুলিশ জনগণের সেবক-এই মন্ত্রে উজ্জীবিত হয় পুরো কুষ্টিয়া জেলা পুলিশের সকল সদস্য। এ কারণে হ্রাস পায় পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। শক্তি বা বল প্রয়োগে নয় বরং ভালোবাসার বার্তা দিয়ে সমাজ থেকে অপরাধের অন্ধকার দূরে করে দৃষ্টান্ত স্থাপনে বিশ্বাস করেন এই পুলিশ কর্মকর্তা। পুলিশ লাইনের যে সমস্ত জায়গায় বন জঙ্গল ছিল সে জঙ্গল গুলি পরিষ্কার করে পরিপাটি রূপে সাজানো হয় তার নির্দেশে । পুলিশ সুপারের নতুন অফিস ভবন, পুলিশ অস্ত্রাগার নির্মাণ কাজ শেষ হয়েছে নতুন পুলিশ হাসপাতাল নতুন ফায়ারিং বাট নির্মাণ ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে । নারী ব্যারাকের কাজ অলরেডি সমাপ্ত হয়েছে । এগুলি সবই সম্ভব হয়েছে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম-এর যোগ্য নেতৃত্ব এবং তার সৃজনশীল প্রতিভার কারণে । করোনা ক্রান্তিকালে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতে পিপিএম (বার) এর নেতৃত্বে কুষ্টিয়া জেলা পুলিশ ছিল করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা করোনার ক্রান্তিকালে পুলিশ সুপার -এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার প্রতিটি থানায় মানুষের মধ্যে মাক্স হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও পুলিশ সদস্যদের রেশন সামগ্রী এক জায়গায় করে পুলিশ মেসে খাবার রান্না করে তা অসহায় ছিন্নমূল মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নিজস্ব উদ্যোগে পুলিশ সদস্যদের সুরক্ষার পাশাপাশি ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ার চিকিৎসকদের সুরক্ষার জন্য অদ্য ২২/০৪/২০২০ তারিখ ১০০ পিস ফেইস শিল্ড তাপস কুমার সরকার (আরএমও) কে প্রদান করা হয়। ইতোপূর্বে ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়াকে ৫০০পিস হ্যান্ড স্যানিটাইজার, ৩০০০ পিস মাস্ক, ১০০০পিস হ্যান্ড গøাভস এবং সিভিল সার্জন, কুষ্টিয়া মহোদয়কে ৪০০ টি পিপিই প্রদান করা হয়।
এস এম তানভীর আরাফাত পি পি এম (বার) ১৯৭৭ সালের ১৮ ফেব্রয়ারী মাতা অসীমা মান্নানের কোলজুড়ে খুলনা শহরে জন্ম গ্রহন করেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। বিসিএস পরীক্ষার মাধ্যমে ২/০৭/২০০৫ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । তিনি ১৪/১২/২০১৭ তারিখ পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
পুলিশ বাহিনীতে যোগদানের পর এই কর্মবীর সন্ত্রাসী ও জঙ্গিবিরোধী অভিযানে ইতিহাস তৈরি করেন।
তার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার (ট্যান্ডার্ড এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ডিভিশন) হিসেবে কর্মরত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















