০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ: গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ২য় বর্ষপূর্তি উদযাপন। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর শুভ উদ্বোধন করেন। সেই থেকে এখন পর্যন্ত সততা ও পেশাদারিত্বের সাথে নগরবাসীদের সর্বোচ্চ পুলিশি সেবা দিয়ে আসছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এই ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। গৌরবময় সেবার দুই বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) কে.এম. আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মোহাম্মাদ শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম, উপ-পুলিশ কমিশনার ( সিটিএসবি) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) বেগম ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট) জনাব মোঃ মিজানুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ-আল মামুনসহ জিএমপি’র অন্যান্য সদস্যগন।

কেক কাটা শেষে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর দুই বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ: গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত : ০৫:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০