০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে চড়াদামে পেয়াজ বিক্রির দায়ে মোবাইল কোর্টের জরিমানা

ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করেছে এ খবর প্রচার হওয়া মাত্রই ঠাকুরগাঁওয়ের পেঁয়াজ ব্যবসায়ি সিন্ডিকেট পেঁয়াজের দাম দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। আর এই বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পৌর শহরের কাঁচা মালের আড়তে অভিযান চালিয়ে ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা যায়, শহরের গোবিন্দনগরস্থ সমবায় মার্কেটের কাঁচা বাজারের আড়তে পেঁয়াজ ক্রয় ম‚ল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাসাধারন অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমবায় মার্কেটের মেসার্স আল আমিন ট্রেডার্সে ক্রয় ম‚ল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির প্রমান পাওয়ায় ব্যবসায়ি আব্দুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি আড়তের বেশ কিছু পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের ইনভয়েস চেক করেন। তিনি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়িদের নির্দেশ দেন। ক্রয় ম‚ল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঠাকুরগাঁওয়ে চড়াদামে পেয়াজ বিক্রির দায়ে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০