০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মার্কেটের মালিকানা নিয়ে মারামারি, আহত ১০

ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বুধবার ফটিক প্লাজা নামে একটি মার্কেটের মালিকানা নিয়ে মারামারিতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। এনিয়ে উভয় পক্ষ পরস্পরকে দায়ী করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে জমি নিয়ে একটি ডেভলপার কোম্পানী মার্কেটটি নির্মাণ করে। সপ্রতি উক্ত মার্কেটের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে কয়েকজন জমিদাতার সাথে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে বিরোধ শুরু হয়। এ বিরোধের জের ধরে বুধবার বেলা ১২টা নাগাদ উক্ত মার্কেটে মারা মারিতে নির্মাণ কারী পক্ষের ব্যবস্থাপক হাবিবুলহ বাহার (৫০) শফিউল আলম(৪০), পাইছা প্রমার্মা, শফিউল আলম ঝিনুক(২৫) প্রমুখ আহত হয়।

অপরদিকে জমিদাতা পক্ষের মধ্যে এড.মো. তাজউদ্দিন লুৎফুর (৪৪), হাজী মো.হোসেন, মো.সাহাবুদ্দিন, মো.আলাউদ্দিন, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য আফাজ উদ্দিন বাপ্পী, মো.জমিল উদ্দিন প্রমুখ আহত হয় বলে পক্ষ গন জানান। এসময় খবর পেয়ে ফটিকছড়ি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে উভয় পক্ষই পরস্পরকে বিবাদী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মার্কেটের মালিকানা নিয়ে মারামারি, আহত ১০

প্রকাশিত : ০২:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০