১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

জানাজা বেলা দুইটায়, দাফন হবে হাটহাজারীতেই

শাহ আহমদ শফীছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার বেলা দুইটায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ বলেন, মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাতে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকেরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আহমদ শফী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা শেখ আহমদ তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যার সাতটার দিকে শাহ আহমদ শফীর মৃত্যুর খবর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মসজিদের মাইকে প্রচার করা হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

মাদ্রাসার দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল বিকেলে আল্লামা শাহ আহমদ শফীকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর তাঁকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

জানাজা বেলা দুইটায়, দাফন হবে হাটহাজারীতেই

প্রকাশিত : ১০:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০