০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে আবারো ৫ নারীপুরুষ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।

অন্যদিকে মহেশপুরের বাজারপাড়া মাঠ থেকে সাড়ে ৫ লাখ টাকা মুল্যের ৬ কেজি ৩৮৮ গ্রাম রুপার অলংকার, গোপালপুর মাঠ থেকে ২৬ কেজি গাজা ও ৫৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, গয়াসপুরের আমবাগান থেকে ১০ বোতল ফেনসিডিল, মাটিলা গ্রাম থেকে ৯ বোতল মদ, লেবুতলা বর্ডারপাড়া থেকে ৪৭ বোতল ফেনসিডিল, ৯ বোতল মদ ও মেদিনিপুর আমবাগান থেকে ৬৫০ গ্রাম গাজা উদ্ধার করেছে।

শুক্রবার গনমাধ্যমে প্রেরিত মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামে মৃত দাউদ শেখের স্ত্রী শুকুরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রওশন আরা বেগম ও সাইদ শেখের ছেলে হাসিব মিয়াকে আটক করা হয়। এদের মধ্যে ৪ নারী রয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

অন্যদিকে বিজিবির মহেশপুর মাটিলা বিওপির সুবেদার খোন্দার আরিফুর রহমান গোপন খবরের ভিত্তিত্বে গোপালপুর মাঠ থেকে মালিক বিহীন বিপুল পরিমান গাজা ও ফেনসিডিল এবং বাঘাডাঙ্গা বিজিবির হাবিলদার মতিউর রহমান মহেশপুরের বাজারপাড়া মাঠে চোরাকারবারীদের ফেলে যাওয়া সাড়ে ৫ লাখ টাকা মুল্যের ৬ কেজি ৩৮৮ গ্রাম রুপার অলংকার উদ্ধার করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মহেশপুর সীমান্ত থেকে আবারো ৫ নারীপুরুষ আটক

প্রকাশিত : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০