০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াব জব্দ

অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ মধ্যরাতে বিসিজি স্টেশান হিমছড়ি কর্তৃক কক্সবাজারের রামু থানাধীন রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা হতে ১,৪০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় পাচারকারীরা দূরথেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা হতে পানিতে লাফ দিয়ে ঝাউবনের গহীনে পালিয়ে যায়। উক্ত অভিযানে মাদক পাচারকারীদের আটককরা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটিতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়। জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াব জব্দ

প্রকাশিত : ০২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০