০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্যায় সাপের কামড়ে ৩১ জনের মৃত্যু

এবারের বন্যায় দেশে এখন পর্যন্ত মোট ২৬২ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ২১৩ জন মারা গেছে পানিতে ডুবে আর ৩১ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এ ছাড়া সাপের কামড়ে আহত হয়েছে আরো ৯১ জন।

শুধু বন্যার কারণেই নয়, দেশে সারা বছরই বিভিন্ন এলাকায় সাপের কামড়ে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে দেশের উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। চলতি বছর ৫০ হাজার টিকা সরবরাহ করেছে সরকার।

শনিবার তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলাম।

অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক রোবেদ আমিন, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বন্যায় সাপের কামড়ে ৩১ জনের মৃত্যু

প্রকাশিত : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০