০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মসজিদে বিস্ফোরণে বিদ্যুৎ মিস্ত্রি মোবারক দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মোবারক হোসেনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা তাকে গ্রেফতার করা হয় ।
নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযােগ রয়েছে একটি সংযােগ অবৈধ সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিং করেছিলো মােবারক হােসেন।
এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জন কে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।
বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মসজিদে বিস্ফোরণে বিদ্যুৎ মিস্ত্রি মোবারক দুই দিনের রিমান্ডে

প্রকাশিত : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০