০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

টঙ্গীতে আ’লীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরের টঙ্গীতে ওয়ার্ড কমিটি থেকে পদবঞ্চিত আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাজী নূর মোহাম্মদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম নাছির, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো: জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গত রবিবার যে ওয়ার্ড কমিটি দেয়া হয়েছে তা কোন আওয়ামী লীগের কমিটির পর্যায়ে পড়ে না। সেটি একটি বিশেষ মহলের পকেট কমিটি। আওয়ামীলীগের দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের নাম কমিটিতে রাখা হয়নি। কিন্তু বিএনপি সর্মথিত ও আওয়ামী পরিবারের সাথে জড়িত নয় এমন লোকগুলোকে আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছে। পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।
উল্লেখ্য, গত রবিবার গাজীপুর মহানগরের ১৯নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত এক তরফা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টঙ্গীতে আ’লীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০৮:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০