অবিশ্বাস্য হলেও সত্য যে, লালমনিরহাটে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে ও বউ। ফলে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধা মা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছেলে ও বউ বিরুদ্ধে সদর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী নুরজাহান (৬৫)। ৩ ছেলে ও ৩ মেয়ে নিয়ে ছিল ৮ সদস্য একটি সংসার। ছেলে ও মেয়ে সবার বিয়ে হয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট ছেলে হাফিজুরের সাথে থাকতেন মা।
কিন্তু সোমবার (২১ সেপ্টেম্বর) পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ছেলে নুর আমিন (৪০) ও তার স্ত্রী সাজেদা মিলে বৃদ্ধা মা নুরজাহানকে ব্যাপক মারপিট করেন। মারধরের শিকার বৃদ্ধা মা নুরজাহান বর্তমানে আহতাবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী বলেন, পারিবারিক ঘটনায় বার বার বৃদ্ধা মাকে নির্যাতন করেন ছেলে ও তার বউ। এর আগেও দু’বার নুর আমিন তার মাকে মারধরও করেছে। আমরা এলাকাবাসী শালিস বৈঠকে ওই দু’বার মিমাংসা করে দিয়েছি। তবে নুর আমিন উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে, এটা সবাই জানে। এবার তার আইনে মাধ্যমে উপযুক্ত বিচার হওয়া উচিত।
বৃদ্ধা নুর জাহান বলেন, আমি অসুস্থ, চলতে পারি না। এই বয়সে ছেলে ও বউয়ের নির্যাতন আর সহ্য হয় না। আমার ওপর খুব নির্যাতন করে। আমার ছেলে নুর আমিন
ও তার স্ত্রী আমার মারপিটসহ কিল ঘুষি দিতে থাকে। আমার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বৃদ্ধা মা আরও বলেন, ছেলে ও বউয়ের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ মামলা দিয়েছি। আমি বার বার ছেলের নির্যাতন আর সহ্য করতে পারি না। আমি আইনে মাধ্যমে উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। ছেলে কর্তৃক মাকে মারপিটের বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। আমি ওই বৃদ্ধা মার খোজখবর নিচ্ছি। খুব তারাতারি প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















