০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিবাজদের মদদ দিয়েছে– হানিফ

মাহবুব উল আলম হানিফ এমপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলা মানে দুর্নীতিবাজদের সমর্থন করা। যারা এর সমালোচনা করছেন তারা আসলে দুর্নীতিকে উৎসাহিত করেছেন।
এদেশে দুর্নীতি নতুন নয়। তবে অতীতের বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিবাজদের মদদ দিয়েছে আর শেখ হাসিনার সরকার তাদের মূলোৎপাটন করছে।
হানিফ আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে সরকারি অনুদানে দুস্থদের জন্য নির্মিত ঘরের চাবি ও কৃষকদের মাঝে সবজি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাহমুদুর রহমান মান্না এমন কোন রাজনৈতিক দল নেই যে দল করেননি। এসব মানুষের আসলে কোন নীতি আদর্শ নেই। তাই নীতিহীন মানুষের কাছ থেকে আমরা নীতিবাক্য শুনতে চাই না।
পিয়াজের বেশি দাম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে হানিফ বলেন, সরকারের কোনো উন্নয়ন বিএনপি দেখতে পায় না। এই দলে নেতাদের একমাত্র কাজ হল সরকারের সমালোচনা করা। বিএনপি হল নিন্দুক আর মিথ্যাচারের দল।
এসময় কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিএনপি-জামায়াত সরকার দুর্নীতিবাজদের মদদ দিয়েছে– হানিফ

প্রকাশিত : ০৪:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০