প্রশাসনে দুই যুগ্ম সচিবকে দুই প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাদের প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংযুক্তির আদেশাধীন) মো. জানে আলমকে মুজিব কেল্লা নির্মাণ ও সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
আর একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলির আদেশাধীন) মো. সারোয়ার আলমকে বাংলাদেশ রিজোনাল কানেকটিভিটি প্রকল্পের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ শেখ
















