০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সিডিএ’র নতুন সচিব ইয়াছমিন পারভীন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম জেলার উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে সিডিএ’র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১১ সালের নভেম্বর থেকে সিডিএ সচিব হিসেবে দায়িত্ব পালন করা তাহেরা ফেরদৌস চট্টগ্রাম ওয়াসার ডিএমডি পদে বদলির আদেশ পেয়ে চলতি বছরের ৪ জুন সিডিএ সচিবের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে সিডিএ’র ভারপ্রাপ্ত সচিব পদে রুটিন দায়িত্ব পালন করছিলেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ইয়াছমিন পারভীন তিবরীজি বেশ কয়েকবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, চাকরি জীবনে সবসময় পেশাদারিত্ব বজায় রেখে সরকারি দায়িত্ব পালন করেছি। সবার সহযোগিতা নিয়ে নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে সরকারি দায়িত্ব পালন করবো। নতুন কর্মস্থলে শিগগির যোগদান করবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সিডিএ’র নতুন সচিব ইয়াছমিন পারভীন

প্রকাশিত : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০