০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি থানা নিয়ে এই আসনটি গঠিত, তাহলো- মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী (আংশিক)।

এই আসনে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ১হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

উল্লেখ্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০