০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মনসুরুল আলম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ সোমবার মনসুরুল আলমকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়ার পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ফলে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতদিন মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।

আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মনসুরুল আলম

প্রকাশিত : ০৭:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০