১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতিবাজ বাইডেনকে কিনে নিয়েছে চীন: ট্রাম্প

মার্কিন নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে একজন দুর্নীতিবাজ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চীন তাকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের মাত্র একদিন আগে সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।

টুইটে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক। চীন তাকে কিনে নিয়েছে। তারা তাকে অর্থ পরিশোধ করে।’

বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের চীন সংযোগের অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত মাসেই এক সমাবেশে তিনি মন্তব্য করেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে আসলে চীনেরই বিজয় হবে। তিনি বলেন, ‘খুব সাধারণভাবে মনে রাখা দরকার, বাইডেন জিতে গেলে জিতে যাবে চীন—এটা খুব সাধারণ হিসাব। আপনারা এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আমরা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলছি আর হঠাৎ করে বা বন্ধ করে দিতে বাধ্য হলাম চীনের প্লেগ চলে আসার কারণে। আর এখন আবার সব খুলে দেওয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘চীন এবং দাঙ্গাবাজেরা (বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের দিকে ইঙ্গিত করে) বাইডেনকে জয়ী দেখতে চায়। কারণ, তারা জানে তার নীতিতে আমেরিকার পতন হবে।’

নির্বাচনি প্রচারের শেষ দিকে এসে সভা-সমাবেশ ও সোশ্যাল মিডিয়ায় বাইডেন শিবিরের ওপর আক্রমণ জোরালো করেছেন ট্রাম্প। তবে শুধু বাইডেন শিবির নয়; আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন করোনাযোদ্ধা চিকিৎসকদেরও। ফের ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি-কেও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

দুর্নীতিবাজ বাইডেনকে কিনে নিয়েছে চীন: ট্রাম্প

প্রকাশিত : ০৪:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০