এই বিজয় আমার একার না এই বিজয় আমার ফরিদপুর বাসীর। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই সাফল্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তার নিজ বাস ভবনে জনসাধারণের মাঝে এই কথা বলেন।
তিনি আরও বলেন, আপনার যে ভালবাসা আমাকে দিয়েছেন তার প্রতিদান আমি আমার কাজের মাধ্যমে এই ফরিদপুর বাসীকে দিবো।যেমনটি দিয়েছেন আমার পূর্বপুরুষেরা। আমি অনেক আনন্দিত এই আসনটি আবারও ধানের শীষের জয়া কার সৃষ্টি হয়েছে। আমার সর্বদা নের পথ সত্যের পথ অবলম্বন করে কাজ করব পথ চলব।
জানাযায় নায়াব ইউসুফ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রার্থী হয়ে ফরিদপুর-৩ আসনে ১৪৭৮৪৬ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী মোঃ আবদুত তাওয়াব ১২২৪৫৯ ভোট পেয়েছেন। এই হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুর তিন আসনে কোন ধরনের সহিংসতা বিশৃঙ্খলা না ঘটার মাধ্যমে মনোরম শান্তিময় পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জনগণ নিজেদের স্বাধীন মতামত, স্বাধীনতা প্রকাশ করতে পেরে আনন্দ উৎফলিত হয়ে নিজ নিজ ঘরে ফিরে যান।
ডিএস./



















