১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

উচ্চতা হারাচ্ছে বাংলাদেশসহ ৪ দেশের মেয়েরা

নিম্নমানের পুষ্টি গ্রহণের কারণে সাত ইঞ্চির বেশি উচ্চতা হারাচ্ছে বাংলাদেশসহ মোট চারটি দেশের ছেলেমেয়েরা। শুক্রবার আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানানো হয়েছে।

২০১৯ সালে সংগ্রহ করা এ তথ্যে সবচেয়ে বেশি লম্বা দেখা গেছে নেদারল্যান্ডস, মন্টেনেগ্রো, ডেনমার্ক এবং আইসল্যান্ডের ১৯ বছর বয়সী কিশোরীদের। নিবন্ধে সবচেয়ে ছোট মেয়েদের (১৯ বছর বয়সী) দেশের তালিকায় বাংলাদেশ, নেপাল, গুয়াতেমালা এবং তিমুরের নাম উল্লেখ করা হয়েছে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, বাংলাদেশের ১৯ বছর বয়সী কিশোরীদের গড় উচ্চতা যতটুকু নেদারল্যান্ডসের ১১ বছর বয়সীদের উচ্চতা ততটুকু! মূলত সবচেয়ে খাটোর তালিকায় বাংলাদেশের কিশোরিরা না থাকলেও উচ্চতা অনুযায়ী ওজনের সবচেয়ে নিম্নমানের তালিকায় তাদের দেখা গেছে।

অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় দ্য ইমপিরিয়াল কলেজ লন্ডনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ১৯৩টি দেশের ৬৫ মিলিয়ন (৫ থেকে ১৯ বছর বয়সী) অংশগ্রহণকারীকে নিয়ে গবেষণাটি করেছেন।

কার ওজন কত হওয়া উচিত, তার সূচককে বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স বলে। ভারত, বাংলাদেশ, তিমুর, ইথিওপিয়ার ছেলে-মেয়েদের বিএমআই সবচেয়ে কম।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

উচ্চতা হারাচ্ছে বাংলাদেশসহ ৪ দেশের মেয়েরা

প্রকাশিত : ০৬:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০