০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনায় সারা বিশ্ব যখন মুখ থুবরে পড়েছে তখন বাংলাদশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে দেশে কোনো মানুষ না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যায়নি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে আজ ভারত, পাকিস্তানসহ সবাই প্রশংসা করছে। যা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কারণে। তাই বাংলাদেশের জন্য শেখ হাসিনা আশীর্বাদ।

আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুর এলাকার সরকারি ছাগল উন্নয়ন খামারে আয়োজিত ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ ছাগল খামারি ও পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বকৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

মন্ত্রী আরো বলেন, সারা দেশের সাথে সমতা উন্নয়নের লক্ষ্যে অবহেলিত দক্ষিণাঞ্চলকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এখানে ডিপ্লোমা ইন্সটিটিউট, মহিষ গবেষণাগার, চিড়িয়াখানা নির্মাণ করা হবে। বরিশালে সকল উন্নত জাতের গরু, ছাগল,মহিষ, হাঁস-মুরগি ও বেঙ্গল জাতের ছাগল উৎপাদন করা হবে। এসব উৎপাদনে খামারিদের জন্য সহজ শর্তে লোন এবং করোনাকালীন সময়ে অসহায় খামারিদের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছে সরকার৷ এসব উৎপাদন প্রকল্প বাস্তবায়ন হলে বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হালাল মাংস রপ্তানি করা সম্ভব হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০