০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

ভুটানের প্রধানমন্ত্রী ড.লোটে শেরিং এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

ভুটানের প্রধানমন্ত্রী ড.লোটে শেরিং করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রত আরোগ্য লাভ করে তাঁর গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড.লোটে শেরিং।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর করোনায় আক্রান্ত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

পররাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০