০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

গণমাধ্যমকে অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংবাদপত্র পক্ষপাতিত্ব ছাড়া, নিরপেক্ষতা বজায় রেখেই সংবাদ প্রচার করবে। এটি খুব জরুরি। তবে যেসব ক্ষেত্রে আমাদের দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনা জড়িত রয়েছে, সেখানে নিরপেক্ষতার নয়। সেখানে অবশ্যই স্বাধীনতার পক্ষে থাকতে হবে এবং সত্যের পক্ষে লিখতে হবে।

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমূখর পরিবেশে জেলা পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশকপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠনে আটজন গুণী ব্যক্তিকে সম্মাননাসহ প্রদান করা হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের জানা থাকা দরকার, কোথায় আমরা নিরপেক্ষ থাকব এবং কোথায় আমরা একটি পক্ষের সাথে থাকব। যেখানে সত্য মিথ্যার লড়াই সেখানে আমরা অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে। এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নির্যাতিতের পক্ষে থাকতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

গণমাধ্যমকে অবশ্যই সত্যের পক্ষে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৫:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০