গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরো ৩৫ জন মারা গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৬৪৪ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৫২৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৬৪ হাজার ৯৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১১ জন নারী। ৩৫ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


















