০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে স্থাপনের ঘোষণা

বুকের রক্ত দিয়ে হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন হবেই- বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ এর সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব, কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেন।

সংবাদ সম্মেলনে আওলাদ হোসেন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাস্কর্যবিরোধিতার নামে মূলত স্বাধীনতার বিরোধিতা করছে, বাংলাদেশের বিরোধিতা করছে। তারা মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন হবেই হবে।

তিনি আরো বলেন, আমরা ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের জনগণ মনে করি, আমরা যেহেতু ওই এলাকার জনগণ, তাই আমাদের নৈতিক দায়িত্ব বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সচেতন নাগরিক এবং আওয়ামী লীগ নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই বুকের রক্ত দিয়ে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে যথাস্থানে স্থাপন করা হবে।

মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানাচ্ছি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে ১৪৩ সদস্যবিশিষ্ট ‘বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ এর কমিটি ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে স্থাপনের ঘোষণা

প্রকাশিত : ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০