০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৭৪৮ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ৩৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ৭১ হাজার ৭৩৯ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৯৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।

এর আগে বুধবার দেশে আরো দুই হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৮ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০