১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

করোনায় দেশে আরও ২৪ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ১৫৯ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৫৯ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জনে। আরও ২৪ জনের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩০ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনায় দেশে আরও ২৪ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০