পদ্মা সেতুতে বসেছে সর্বশেষ ৪১তম স্প্যানটি (২-এফ)। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেষ হয় স্প্যানটি বসানোর কাজ। এর মাধ্যমে যুক্ত হলো পদ্মার এপার-ওপার। দৃশ্যমান হলো ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সেতু।
গতকাল বুধবার বিকেল সোয়া ৫টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর পিয়ারের (খুঁটি) কাছে নিয়ে যেতে যাত্রা শুরু করে ভাসমান ক্রেন তিয়ান-ই। আবহাওয়া অনুকূলে থাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর স্প্যান বসানোর কাজ শুরু হয়। আর বসানোর কাজ শেষ হয় বেলা ১২টার দিকে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


















