ভারতের উত্তরপ্রদেশে একটি যাত্রীবাহী বাস ও গ্যাস ট্যাঙ্কারে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে সম্বল জেলার আগ্রা-মোরাদাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।
সম্বল জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, ধানাড়ি পুলিশ স্টেশনের কাছে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। বুধবার ভোরে উত্তরপ্রদেশের আলিগড় ডিপোর একটি সরকারি বাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হয়েছেন ২৫ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























