০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে শীতে কাতর হয়ে পড়েছে এ উপজেলার মানুষ।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ।

ফলে দিনের বেলা যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে। তাছাড়া শীতের প্রভাবে সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫  ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি তেঁতুলিয়ায়

প্রকাশিত : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০