০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভারতের হাই কমিশনারকে জাফরুল্লাহর চিঠি

ভারতের দিল্লিতে শীতার্তদের মাঝে কম্বল দেওয়ার প্রসঙ্গে ঢাকায় অবস্থিত দেশটির হাই কমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ভারতের হাই কমিশনারের অফিসে এই চিঠি হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে তিনি বলেন, মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা ১৯৭১ সালে বাংলাশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিলো এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল।

পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নীচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে।

চিঠিতে জাফরুল্লাহ বলেন, স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরী ২০০০ কম্বল দিতে চাই। আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভারতের হাই কমিশনারকে জাফরুল্লাহর চিঠি

প্রকাশিত : ০২:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০