০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

বুমরাহ-অশ্বিনের বোলিং তোপে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বুমরাহ তুলে নিয়েছেন চার উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৬ রান করে দিন শেষ করেছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু হয়নি অস্ট্রেলিয়ার। কোন রান না করে দলীয় ১০ রানে আউট হন ওপেনার জো বার্নস। ম্যাথু ওয়েড দ্রুত রান তুললেও টিকতে পারেনি বেশিক্ষণ। তিনি করেন ৩০ রান। এরপর দলীয় ৩৮ রানে স্টিভ স্মিথ শূন্য রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে সঙ্গে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে সেই চাপ কিছুটা সামাল দেন মার্নাস লাবুশেইন। তাদের বিদায়ের পর বাকিরা হাল ধরতে ব্যর্থ হলে ১৯৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান আসে লাবুশেইনের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারতও। মিচের স্টার্কের বলে এলবিডব্লিও’র ফাদে পরে মায়াঙ্ক আগারওয়াল আউট হন কোন রান না করেই। তবে শুরুর বিপর্যয় সামাল দেন শুভমন গিল ও পুজারা। গিল ২৮ ও পুজারা ৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে জামানতের টাকা ফেরত পাবেননা ২৭ জন প্রার্থী

১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০