১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পাকিস্তানকে অপমান নিউজিল্যান্ড সমর্থকের!

অধিনায়ক কেন উইলিয়ামসনের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ৪৩১ রান। স্বাগতিকদের বড় সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিউই অধিনায়ক। ব্যাট হাতে তিনি করেন ১২৯ রান। এ ছাড়া রস টেলর ৭০, ওয়াটলিন ৭৩ এবং নিকলোসের ৫৬ রানের ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহ পায় কিউইরা। 

তবে এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় অন্য এক পাকিস্তানকে দেখা গেছে। অত্যন্ত নাজুক এবং দুর্বল ফিল্ডিং করতে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। যার ফলে সমালোচনায় পড়তে হয়েছে তাদের। গ্যালারির দর্শক-সমর্থকরাও সমালোচনায় মেতেছেন তাদের নিয়ে। সমালোচনায় পিছিয়ে থাকেননি নিউজিল্যান্ডের সমর্থকরাও।

পাকিস্তানের দুর্বল ফিল্ডিংয়ের মুহূর্তগুলোর একটি পরিসংখ্যান দিয়ে প্ল্যাকার্ডে তুলে ধরেন এক নিউজিল্যান্ড সমর্থক। তাতে দেখা যায়, পাকিস্তানি ক্রিকেটাররা ক্যাচ মিস করেছেন দুটি। মিস ফিল্ডিং হয়েছে ৬টি। বাজে থ্রো হয়েছে ১৮টি। এ ছাড়া দুটি ডিআরএসের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

পাকিস্তানি ফিল্ডারদের বাজে পারফরমেন্সের কারণেই স্বাগতিকরা বড় রানের পুঁজি পেয়েছে।

ফিল্ডিং ব্যর্থতার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। ১০ রান করে আউট হয়েছেন শান মাসুদ। আবিদ আলী ১৯ এবং মোহাম্মদ আব্বাস অপরাজিত আছেন শূন্য রানে।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

পাকিস্তানকে অপমান নিউজিল্যান্ড সমর্থকের!

প্রকাশিত : ০১:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০