১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

করোনায় নতুন মৃত্যু ২৭, শনাক্ত ৯৩২

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৯৬তম দিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৩২ জন। এসময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২৭ জনের। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৩ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ) করা হয়েছে ১২ হাজার ৬১৭টি নমুনা। সরকারী ব্যবস্থাপনায় ২৫ লাখ ২৭ হাজার ৩০৯টি পরীক্ষা করা হয়, অন্যদিকে বেসরকারী ব্যবস্থাপনায় ৬ লাখ ৫৭ হাজার ২১৮টি পরীক্ষা করা হয়েছে।

এ নিয়ে দেশে মোট ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

করোনায় নতুন মৃত্যু ২৭, শনাক্ত ৯৩২

প্রকাশিত : ০৬:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০