০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন

গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে এনভায়রনমেন্ট ক্লাব গঠন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই ক্লাব গঠন করা হয়।

মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় গাজীপুর মেট্রোপলিটন কলেজে এ ক্লাব গঠন করা হয়। পরে পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুকছুদুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বলেন, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এগিয়ে আসার মাধ্যমটি হলো এনভায়রনমেন্ট ক্লাব। যার মাধ্যমে নিজেরা শিখবে, অন্যদের শিখাবে এবং মানুষকে সচেতন করবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন

প্রকাশিত : ০৫:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০