১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা

নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নওগাঁয় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে একটি বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি। এছাড়াও দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্মল কৃষ্ণ সাহা বলেন, নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানান। নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতা-কর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, আমি জিতলে নওগাঁকে মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল পৌরসভা উপহার দিবো।
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধনা

প্রকাশিত : ০৮:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০