০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শীতবস্ত্র কিনতে ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ

৬৪ জেলায় মানবিক সহায়তা হিসেবে কম্বল বা শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্র জানায়, দেশে শীত মোকাবিলাসহ জরুরি পরিস্থিতিতে কম্বল বিতরণের জন্য সম্প্রতি ৬৪ জেলার ডিসিদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চিঠি দেয়া হয়েছে। কম্বল বা শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য প্রতিটি জেলা ৫ লাখ টাকা করে পাবে।

কম্বল বা শীতবস্ত্র কেনার ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। জেলা প্রশাসকরা স্থানীয়ভাবে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করবেন। বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে স্থানীয় এমপিদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। এতে আরো বলা হয়, বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শীতবস্ত্র কিনতে ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০