মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, বিএনপি’র প্রার্থী জিয়াউদ্দিন সুজন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইঞ্জিনিয়ার প্রার্থী গাজী জাহাঙ্গীর হোসেন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন আজ।

এ ছাড়া সাধারন কাউন্সিলর পদে- ৩৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে (মহিলা) – ১১ জন মনোনয়ন পত্র জমা দেন। আগামি ৩ জানুয়ারি বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ৩০ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আসন্ন মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে মেয়ের সহ সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল (মহিলা) প্রার্থীদের প্রচার হাট-বাজার পাড়া মহল্লা নির্বাচনে আমেজ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















